গুম, খুন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গুম, খুন ও সন্ত্রাসে বিএনপির নজির বিহীন রেকর্ড কেউ ভাঙতে পারবে না।’ শুক্রবার সকালে ফেনীর মহিপাল এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘চলন্ত বাসে পরিবহন শ্রমিকদের হাতে গণধর্ষণের পর হত্যার শিকার হওয়া কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রুপা দুঃখী মানুষকে আইনের সেবা দিতে চেয়েছিল। অথচ মেয়েটা নিজে আইনের আশ্রয় নেওয়ার আগেই তার নৃশংসভাবে মৃত্যু হলো।
এই হত্যাকাণ্ডকে পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করে তিনি এর ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ধরণের ঘটনার যেন আর না ঘটে এর জন্য সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান।
আরও পড়তে পারেন: টেকনাফে আরও ১৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার: এনিয়ে মৃতের সংখ্যা ৩৯







