লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী বাবা ও ছেলেসহ চার জন নিহত ও আরও একজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোক্তার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, স্থানীয় আবিরখিল গ্রামের ডা. ইউছুফ ও তার ১২ বছরের ছেলে ইকবাল সাকিব, পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান এবং অটোরিকশা চালক মোমিন উল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উপজেলার মান্দারীতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুই জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোমিন মারা যান।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোক্তার আহমেদ জানান, মরদেহগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: প্রিয়জনদের সঙ্গে নড়াইলে মাশরাফির ঈদ







