আজ নয়, আগামীকাল থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ আজ নয়, আগামীকাল মঙ্গলবার থেকে রোহিঙ্গা নিবন্ধন শুরু হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অফিসিয়াল কিছু জটিলতার কারণে আজ  সোমবারের পরিবর্তে আগামীকাল থেকে রোহিঙ্গা নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা আজ কাজ গুছিয়ে নিয়েছি।’

তিনি আরও জানান, রোহিঙ্গাদের জন্য উখিয়ার কুতুপালং-এ দুশ’ ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে সাময়িকভাবে রোহিঙ্গাদের রাখা হবে। বর্তমানে এখানে এক হাজার ৬০০ পরিবার অবস্থান করছে। পরবর্তীতে আরও ঘর নির্মাণ করে সব রোহিঙ্গাকে একসঙ্গে রাখা হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন প্রসঙ্গত, রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা শুরুর পর জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। গত ২৪ আগস্ট আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলার ঘটনার পর অভিযানের নামে সেখানে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গাকে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সে অনুযায়ী আজ সোমবার থেকে তাদের নিবন্ধন কার্যক্রম শুরুর কথা ছিল।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের ঘরবাড়িতে আবারও আগুন (ভিডিও)

/বিএল/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী