বন্দরে জব্দ কন্টেইনারে ৯টি জিংকের বস্তায় মিলেছে তেজস্ক্রিয়তা

চট্টগ্রাম ব্যুরো
১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫০

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) চট্টগ্রাম বন্দরে জব্দ কন্টেইনারে ৪১টি  জিংক পাউডারের বস্তার মধ্যে ৯টিতে তেজস্ক্রিয়তার উপস্থিতি পেয়েছে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল।

পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কন্টেইনারটি পরীক্ষার জন্য গঠিত বিশেষজ্ঞদলের প্রধান অধ্যাপক দেবাশিষ পাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ৯টি বস্তায় তেজস্ক্রিয়তা শনাক্তের কথা জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই কন্টেইনারে থাকা ৪১টি বস্তা পরীক্ষা করেছি। এরমধ্যে ৯টি বস্তায় তেজস্ক্রিয়যুক্ত পণ্যের উপস্থিতি পেয়েছি। ওই বস্তাগুলো আলাদা করে কন্টেইনারে রাখা হয়েছে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়।’ অধিকতর পরীক্ষার জন্য ওই বস্তাগুলো থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।

এর আগে গত ২২ আগস্ট বন্দরের আরডিএম মনিটরে স্ক্যানিংয়ের সময় রেডিয়েশন অ্যালার্ট সংকেত পাওয়ার পর তেজস্ক্রিয় পণ্য থাকা সন্দেহে কন্টেইনারটি জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

গত ২৬ আগস্ট কন্টেইনারটি পরীক্ষার জন্য তারা বাংলাদেশ পরমানু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রে চিঠি পাঠায়। পরে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হন কন্টেইনারটিতে তেজস্ক্রিয়যুক্ত পণ্য রয়েছে। পরে ওই ঘটনায় আরও অধিকতর তদন্তের জন্য পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশিষ পালকে প্রধান করে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ দলকে বন্দরে পাঠায় পরমানু শক্তি কমিশন। ওই বিশেষজ্ঞ দল সোমবার কন্টেইনার থেকে তেজস্ক্রিয় পণ্য অপসারণের কাজ শুরু করে।

আরও পড়ুন:
আরও ৬ রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের