নোয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৬

নোয়াখালী নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রামের উদ্দেশে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে রুপসী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস রওনা হয়। বিপরীত দিকে ফেনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যমুনা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস যাত্রা শুরু করে। পথে সেনবাগের সেবারহাট তিন পুকুরিয়ায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যায়। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক ও হাসপাতালে আরও দুইজনসহ তিন জন মারা গেছে। আহতদের মধ্যে এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন- টেকনাফে চার রোহিঙ্গার লাশ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী