রোহিঙ্গাদের ব্যবহার করে কেউ যেন অপরাধ না ঘটায়: শ্রিংলা

চট্টগ্রাম ব্যুরো
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১০

রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠালো ভারত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বিপুল পরিমাণ রোহিঙ্গাকে যে আশ্রয় দেওয়া হয়েছে তা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তাদের ব্যবহার করে কেউ যেন অপরাধ কর্মকাণ্ড সংঘঠিত করতে না পারে সেজন্য বাংলাদেশে সরকারকে সজাগ থাকতে হবে।’ বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশের কাছে ভারতের ত্রাণ তুলে দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৩টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান চট্টগ্রামে অবতরণ করে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সরকারের পক্ষে এই ত্রাণ গ্রহণ করেন।  

ওবায়দুল কাদের এসময় বলেন, ‘রোহিঙ্গাদের দুঃসময়ে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

ভারতীয় ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস ও মশারি রয়েছে। ভারত রোহিঙ্গাদের জন্য মোট সাত হাজার টন ত্রাণসামগ্রী পাঠাবে। আজ প্রথম পর্যায়ে ৫৩ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। অন্য ত্রাণ সামগ্রীগুলো পর্যায়ক্রমে পাঠানো হবে।

এর আগে মালয়েশিয়া ও মরক্কোও রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে।

আরও পড়ুন- রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় ভারতের ‘অপারেশন ইনসানিয়ত’

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম