পটিয়া থেকে আরও ১০৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৩

  রোহিঙ্গা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আশ্রয় নেওয়া আরও ১০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমাবর (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পটিয়ার থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ।

এনিয়ে গত দুই দিনে ওই উপজেলা থেকে ১১৫ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে একই পরিবারের ১২ জনকে আটক করে পুলিশ।

ওসি শেখ নেয়ামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে ১২জন এবং সোমবার রাতে ১০৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। আটক ১১৫ জন রোহিঙ্গা পুলিশ হেফাজতে আছে। তাদেরকে আজ  (সোমবার) সন্ধ্যার মধ্যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।’

 আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের