একটি মহল প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

বান্দরবান প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪

বান্দরবানে ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর আকাশছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি একটি মতলবি মহল তাকে হত্যার চক্রান্ত করছে।’  তিনি আরও দাবি করেন, বিশ্ব জনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বান্দরবানে ত্রাণ বিতরণ করেন ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি)

ওবায়দুল কাদের বলেন, ‘এবার জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রতিবাদ আসছে, উৎকণ্ঠা-উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। এবার জাতিসংঘের মতো ফোরামেও এ বিষয়টিকে নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। এবার সমস্যার যত দিক, সেব্যাপারে বিশ্বজনমতের আবেগ, উদ্বেগ, প্রতিবাদও সেরকমই সোচ্ছার।’

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপিসহ বিজিবি, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রোহিঙ্গাদের মিয়ানমার আর ফিরিয়ে নেবে না, ওদের থাকা-খাওয়ার ব্যবস্থা আমাদেরই করতে হবে: এরশাদ

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম