নাইক্ষ্যংছড়ির ৫০ রোহিঙ্গা পরিবারকে কুতুপালংয়ে স্থানান্তর

বান্দরবান প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ২০:৩৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:৩৫

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত ৫০টি রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারের কতুপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে প্রথম পর্যায়ে ৫০ পরিবারকে কক্সবাজার জেলার কতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। পরে অন্যদেরও সেখানে পাঠানো হবে।

রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস সরওয়ার কামাল, তমব্রুর ইউনিয়নের সদস্য আনোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘কক্সবাজারের কুতুপালংয়ে যে কয়টি আবাসস্থল তৈরি করা হয়েছে ওই পরিমাণ রোহিঙ্গাদের তমব্রুর পশ্চিমকূল থেকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবানের সব রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হবে।’

এছাড়াও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা এখনও অসুস্থ তারা সুস্থ না হওয়া পর্যন্ত কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন- মধুরছড়ার গো-চারণ ভূমিতেও আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের