রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ: ইসলামী আন্দোলন

কক্সবাজার প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১২:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১২:৩৬

রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ: ইসলামী আন্দোলন মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম নাগরিকদের গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুছ আহমাদ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ কার্যক্রম ও সংকট সমাধান শীর্ষক প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ হাফেজ মৌলনা ইউনুছ আহমাদ বলেন,‘মিয়ানমার সরকার ও বৌদ্ধ সন্ত্রাসীদের বর্বর নির্যাতনের প্রতিবাদ না করে চীন, রাশিয়া ও ভারত গণহত্যার নির্লজ্জ পক্ষাবলম্বন করেছে। ধারাবাহিকভাবে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পাশবিক নির্যাতন ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। নিজ দেশের জনগণের ওপর এই বর্বর নির্যাতন পৃথিবীর ইতিহাসে নেই।’

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের মধ্যে জরুরি ত্রাণ তৎপরতা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। রোহিঙ্গারা যতদিন পর্যন্ত ক্যাম্পে অবস্থান থাকবেন ততদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।  

দলের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতি নুরউন নবী, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শোয়াইব আহমদ, চট্টগ্রাম দক্ষিণ সভাপতি শওকত হোসাইন চাটগামী ও সহ-সভাপতি মাওলানা এবিএম অলিউল্লাহসহ দলের শতাধিক নেতাকর্মী প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

/এমডিপি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম