অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪

বেনাপোল প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১৪:০৪আপডেট : ১৮ মে ২০২৪, ১৪:০৪

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক মিয়ানমারের নাগরিকসহ (রোহিঙ্গা) চার জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৮ মে) ভোরে ওই সীমান্তের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক চার জন হলো- ঢাকার খিলগাঁও এলাকার ধুপিচাঁদ মণ্ডলের ছেলে কেষ্টধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক, মো. হোসেন (২৫)।

যশোর ৪৯ বিজিবির ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের তিন জন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল এবং অপর জন মিয়ানমারের নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের