আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো
০৬ অক্টোবর ২০১৭, ১৩:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৩:২৪

ইয়াবা (ছবি: সংগৃহীত) কক্সবাজার থেকে আড়াই হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে নগরীর নতুন ব্রিজ ফিশারিঘাট এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান।

আটক দুই রোহিঙ্গা হলেন- মোহাম্মদ কামাল (২২) ও নূর কামাল (১৮)। দুজনেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এক সপ্তাহ আগে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'দুই যুবক ইয়াবা নিয়ে নগরীতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকে ওই এলাকায় অবস্থান নিই। দুই জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তাদের শরীর তল্লাশি করে আড়াই হাজার ইয়াবা পাওয়া যায়। তারা দুজন এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়। দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।'

আরও পড়ুন- কুতুপালং ক্যাম্পে যেতে নারাজ বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম