শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ০৯:১১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১০:০৫

বন্দুকযুদ্ধ

কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম (২২) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কক্সবাজারের খুরুশকুল এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় সে মারা যায় বলে জানিয়েছে কক্সবাজার র‌্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন। সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।

তিনি জানান,   মোহাম্মদ সেলিম ২৩ আগস্ট বিমানবন্দর গেটের নতুন ফিশারি ঘাট এলাকার তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই মামলায় সে একমাত্র আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য র‌্যাব সদস্যরা অভিযানে নামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

 আরও পড়ুন: লালনের আর্দশে অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে হবে: হানিফ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম