চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম ব্যুরো
২০ অক্টোবর ২০১৭, ১১:০৮আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১১:০৮

বন্দুকযুদ্ধ চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর (২০ অক্টোবর) রাত ৩টার দিকে নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনীতে এ ঘটনা ঘটে।

ফারুক চট্টগ্রাম নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাতে নগরীর মাদকের আস্তানা খ্যাত বরিশাল কলোনীতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাব। এসময় মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ একটি গ্রুপ র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বন্ধুকযুদ্ধের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে র‌্যাব সেখানে নগরীর মাদক শীর্ষ সম্রাট ফারুকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তার চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন- সুদীপ্ত হত্যার ঘটনায় গ্রেফতার দু'জন তিন দিনের রিমান্ডে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম