‘রোহিঙ্গা ঠেকাতে ভোটার তালিকায় পূর্বপুরুষের ঠিকানা নেওয়া হবে’

বান্দরবান প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৬:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

বান্দরবানে ভোটার তালিকা বিষয়ক কর্মশালা (ছবি: প্রতিনিধি) বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, ‘নতুন ভোটার তালিকায় কোনোভাবেই রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা যাবে না। প্রয়োজনে নতুন ভোটার হওয়ার সময় পূর্বপুরুষেরা কোথায় থাকতো সে ব্যাপারেও তথ্য নেওয়া হবে।’

সোমবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এই কথা বলেন। বান্দরবান জেলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার হওয়ার চেষ্টা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ও কর্মশালার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বান্দরবান জেলায় এ বছর ছয় হাজার ৫৮৬ জন নতুন ভোটারের নিবন্ধন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া আকারে তা প্রকাশ করা হবে। নতুন ভোটার হওয়ার সময় তদারকির দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা কাজ করবেন।’

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রাখাইনে সেনা-তাণ্ডব থামেনি, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের