কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফকে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৯ আক্টোবর) মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, সরকারি বিশ্ববিদ্যালয়-১ (অধিশাখা-১৮) শাখার উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে গত ২৫ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের কথা জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব ধরণের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠির অনুলিপি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিবকে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, শিক্ষামন্ত্রণালয়) দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কুবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে আছি।’ তিনি এখনও চিঠি পাননি বলে জানান।
আরও পড়ুন: দুপচাঁচিয়া থেকে বিএনপি নেতা গ্রেফতার








