রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হচ্ছে জাতিগত নিধন: ইইউ

কক্সবাজার প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ২০:১১আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:১১

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়নকে জাতিগত নিধন ঘোষণা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টেলেনডিয়াস। তার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্পে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এ সময় তিনি এ সি এফ পরিচালিত পুষ্টি কেন্দ্রে যান এবং রোহিঙ্গা শিশু ও প্রসূতি নারীদের জন্য পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন। পরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের পাঠদান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ক্রিস্টোস বলেন,নিজ দেশে ফেরার মৌলিক অধিকার আছে রোহিঙ্গাদের। তাই মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে। প্রত্যাবাসন শুরু করতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন।

এসময় রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষ ও সরকারের মহানুভবতার প্রশংসা করে বলেন, রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও সুরক্ষায় অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। 

আরও পড়ুন:

কুমিল্লায় মা-ছেলেসহ তিন রোহিঙ্গা আটক

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ