ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৩:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি (ছবি: ফোকাস বাংলা) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জেএসসি পরীক্ষার্থীবাহী নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ পরীক্ষার্থী। আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষ্ণনগর গ্রামে পাগলা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও শান্তা আক্তার।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, সকালে নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের অন্তত অর্ধশত জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকাটি থানাকান্দি ঘাট থেকে পার্শ্ববর্তী কৃষ্ণনগর  ইউনিয়নের আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় নদীর মাঝখানে একটি ব্রিজের বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। দ্রুত এলাকাবাসী শিক্ষার্থীদের উদ্ধার করে। তিনজনকে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আজহারুল রহমান তুহিন জানান, নৌকাডুবির ঘটনায় হাসপাতালে তিন শিক্ষার্থীকে আনা হয়। এদের মধ্যে নাদিরা আক্তার ও শান্তা আক্তার মারা যায়। আহত অপর শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, নৌকাডুবির খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের