ঝরে পড়া ঠেকাতে বান্দরবানে ৫০ শিশুকে মেধাবৃত্তি

বান্দরবান প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৪:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৪:২১

বান্দরবানে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রাথমিক পর্যায়েই যাতে শিক্ষার্থীরা ঝরে না পড়ে সে লক্ষ্যে বান্দরবানে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। বান্দরবানের বিভিন্ন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে তাদের বাছাই করা হবে। সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এই বৃত্তি দেবে। তবে পরীক্ষার জন্য ৩০ টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৭ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের সদস্য ও সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোজাম্মেল হক বাহাদুর এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই বৃত্তি দিতে যাচ্ছি। একজন শিশু শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। নানা কারণে শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ে। শিশুদের এ ঝরে পড়া থেকে রক্ষা করতেই এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।’

বান্দরবানে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি তিনি আরও বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৩০ টাকার বিনিময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছ থেকে ফরম সংগ্রহ করতে পারবে। যারা ফরম পূরণ করে জমা দেবে তাদের জন্য চলতি বছরের ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষার পরপরই এ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমবার মেধার ভিত্তিতে তৃতীয় শ্রেণি থেকে ২৫ জন ও চতুর্থ শ্রেণি থেকে ২৫ জন করে মোট ৫০ জনকে এ বৃত্তি দেওয়া হবে।’    

সংবাদ সম্মেলনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন, সদস্য সচিব মো. আবদুল্লাহ আল নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের