কাঠের চেয়ারে ইয়াবা পাচার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০১৭, ১৩:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:৪৩

কাঠের চেয়ারে ইয়াবা পাচার, আটক ২ কাঠের চেয়ারে বক্স তৈরি করে কৌশলে ইয়াবা পাচারের সময় ২৫ হাজার পিস ইয়াবসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি ২৫ লাখ টাকা বলে তিনি জানান।

আটক দুই জন হলেন ময়না বিবি (৩৫) ও মো. বুলবুল আহম্মদ (২০)। ময়না বিবি রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি গ্রামে মো. সেলিম রেজার স্ত্রী এবং অন্যজন রাজশাহীর পবা থানাধীন কাজির পাড়া এলাকার বাসিন্দা।

কাঠের চেয়ারে ইয়াবা পাচার, আটক ২ মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে মইজ্জারটেক এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী দেশ ট্রাভেলস’র একটি বাসে তল্লাশির সময় দু’জনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা এবং তাদের কাছে থাকা নতুন একটি কাঠের চেয়ারের সিটের নিচে বক্সের ভেতর কৌশলে লুকানো অবস্থায় আরও ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, তাদের নামে মামলা করে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম