র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু জাম্বু বাহিনীর প্রধান নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:০৪

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু জাম্বু বাহিনীর প্রধান নিহত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু নিহত হয়েছে। এসময় দেশে তৈরি ৪৪টি অস্ত্র ও ১২১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় অন্য জলদস্যুরা পালিয়ে গেছে।

র‌্যাব-৭ এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহেশখালী উপজেলার সোনাদিয়া পূর্ব পাড়া এলাকায় অভিযানে চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত জলদস্যু মোকারম হোসেন ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এভাবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় গোলাগুলি চলে। এক পর্যায়ে জাম্বু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বুর মৃতদেহ উদ্ধার করে। এসময় ৪৪টি দেশীয় অস্ত্র ও ১২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের মেজর মো. রুহুল আমিন আরও জানান, মোকারম হোসেন জাম্বুর বিরুদ্ধে সাগরে দস্যুতা, ডাকাতি ও ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। সে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট দস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

আরও পড়ুন: ১৭০টি পাসপোর্টসহ ৮ দালাল আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের