চাঁদাবাজির মামলায় পিসি ও জেএসএস’র ১৫ নেতাকর্মী জেলে

বান্দরবান প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ২০:১৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:১৮

গ্রেফতাকৃত আসামিদের জেল হাজতে নেওয়া হচ্ছে

বান্দরবানে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসি ও জেএসএস) ১৫ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে চাঁদাবাজি ও অপহরণ মামলায় সংগঠন দুটির ১৮ নেতাকর্মী আদালতে হাজির জামিন আবেদন করেন। শুনানি শেষে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তিন জনের  জামিন মঞ্জুর করেন। বাকি ১৫ নেতাকর্মীর জামিন আবেদন নাকোচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য গত ১৬ নভেম্বর রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারের কাছে চাঁদা না মোটরসাইকেল চালক মো. আলিমকে গুলি করা হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাদী হয়ে বান্দরবান সদর থানায় জনসংহতি সমিতি ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামির মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জলিমং মারমা, জেলা শাখার সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, নুয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, জনসংহতি সমিতির জেলা শাখার সহসভাপতি চিংহ্লা মং চাক, মৌজা হেডম্যান মংপু মারমা, যুব সমিতির সভাপতি মস্তু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা উবাচিং মারমা, পাস্মেন বমকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া  উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা ও নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্বু কুমার তঞ্চঙ্গ্যাকে আদালত জামিন দেন।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে আওয়ামী লীগের সদর উপজেলার নেতা মংপু অপহরণের ঘটনায় জনসংহতি সমিতি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতা কর্মীকে আসামি করে সন্ত্রাস দমন, চাঁদাবাজি ও অপহরণসহ চারটি মামলার আসামি করা হয়। এসব মামলায় নেতাকর্মীরা জামিনে থাকলেও আবার নতুন করে তাইংখালীতে চাঁদাবাজির ও গুলি বর্ষণের ঘটনায়  সংগঠনের ১৮ নেতা কর্মীকে আসামি করে নতুন এ মামলা দায়ের করে।

আরও পড়ুন: রংপুরে তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতাসহ ৭৬ জন গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম