রংপুরে তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতাসহ ৭৬ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৯:২১

রংপুর

রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে তাণ্ডবের ঘটনায় গঙ্গাচড়া থানা করা মামলায় জামায়াত নেতাসহ ৭৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে জামায়াত নেতা সিরাজুল ইসলামসহ ৭৬ জনকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। শুনানি শেষে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীপাংসু কুমার সরকারের আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তা মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কোট হাজতে আনা হয়। সেখান থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নিয়ে আসা হয়।

আসামি পক্ষের আইনজীবী বায়েজিদ ওসমানি অ্যাডভোকেট জানান, আসামিদের গঙ্গাচড়া থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন আদালত মঞ্জুর করেছেন।

এ ব্যাপারে কোট পরিদর্শক মনোজ কুমার সরকারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া তিনি কোনও কথা বলতে পারবেন না।

উল্লেখ্য এর আগে কোতোয়ালি থানায় করা মামলায় জামায়াত নেতা সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে ৭৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাণ্ডবের ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালি ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা করে। এরইমধ্যে দুই মামলায় পুলিশ ১৬৩ জনকে গ্রেফতার করেছে।

 আরও পড়ুন: নাটোরে পৌর মেয়রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক