রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ‘এইচআইভি’ আক্রান্তের সংখ্যা

আবদুল আজিজ, কক্সবাজার
২১ নভেম্বর ২০১৭, ১৩:০৫আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:৫৫

রোহিঙ্গা ক্যাম্প (ছবি: আবদুল আজিজ) মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ‘এইচআইভি’/এইডস- এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে দুই বছরের শিশুসহ ৭৮ জন এইচআইভি রোগী বলে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব রোগীকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আক্রান্তদের অধিকাংশ নারী বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গা যে হারে আসছে, সে হার অনুযায়ী এইচআইভি রোগীর সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি চলে যেতে পারে। এই মরণব্যাধি রোগের পাশাপাশি রোহিঙ্গারা সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, মাথাব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাদের সরকারি-বেসরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব রোহিঙ্গা রোগীদের জন্য উখিয়ায় ২৭টি ও টেকনাফে ১৪টি মেডিক্যাল টিম কাজ করছে। রয়েছে গর্ভবর্তী মা ও নবজাতক শিশুদের জন্য বিশেষ চিকিৎসা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, ‘এইডস রোগের জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ দেশ মিয়ানমার। এ কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের শরীরে এইচআইভি জীবাণু থাকতে পারে। রোহিঙ্গারা আসার পর থেকে দিন দিন বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এভাবে চলতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পে এই রোগের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি চলে যেতে পারে। তবে এসব রোগীদের রোগ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্যবিভাগ।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এইচআইভি রোগ ছাড়াও হাম, যক্ষ্মা, পোলিও, কলেরা ও ডায়রিয়া রোগ প্রতিরোধ এবং মৃত্যুর ঝুঁকি এড়াতে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সম্প্রতি কলেরা রোগ প্রতিরোধে ৯ লাখ রোহিঙ্গাদের টিকা খাওয়ানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া অপুষ্টিজনিত শিশুদের বিশেষ টিকা ও খাদ্য দেওয়া হয়েছে।’

কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে ৭৮জন এইডস রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ১২ জন শিশু, ২৮ জন পুরুষ ও ৩৮ জন নারী রয়েছেন।’

/এআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক