অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় দুই পুলিশ সদস্যসহ গ্রেফতার তিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

গ্রেফতারের প্রতীকী ছবি ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকা থেকে এক সার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় দুই পুলিশ সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- অপহরণকারী দলের সদস্য আঁখি আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. শরীফুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার দুপুর দেড়টার দিকে মসজিদ রোড এলাকা থেকে সরাইলের দেওড়া গ্রামের সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে অপহরণকারী দলের এক সদস্য অসুস্থতার কথা বলে তাকে নিজ বাসা শহরের কাজীপাড়া এলাকায় পৌঁছে দেওয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন। পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরে জাকিরের স্বজনেরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে জানায়। এরপর মঙ্গলবার ভোররাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অপহরণকারীদের বিরুদ্ধে মামলাসহ পুলিশের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের