গাজীপুরে গরমে বেঁকে গেছে রেললাইন

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৭:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৭:১৪

অতিরিক্ত তাপমাত্রায় গাজীপুরের পূবাইলে রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে পূবাইলের আড়িখোলা এলাকায় ঢাকা-নরসিংদী রুটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেললাইন মেরামত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী স্টেশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘অতিরিক্ত তাপমাত্রায় আড়িখোলা এলাকার একাধিক স্থানে রেললাইন বেঁকে গেছে। এ ঘটনার পর ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক আছে। রেললাইন মেরামতের কাজ চলছে।’

টঙ্গী জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ‘অতিরিক্ত গরমে আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যায়। তখন কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করেছেন। মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম