নাইক্ষ্যংছড়িতে দুই কৃষককে অপহরণ

বান্দরবান প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৯

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের বাকঁখালী ছাগলখাইয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- ফয়েজ আহমদের ছেলে মো. হোসেন (৪০) ও ফজল করিমের ছেলে নুরুল আজিম (২৯)।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম অপহৃতদের পরিবারের উদ্ধৃতি দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় বুধবার ভোররাত ৩টার দিকে হোসেন ও নুরুল আজিমকে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়।’ তিনি আরও জানান, অপহরণকারীরা এর আগে ওই এলাকার নুরুল আমিনের কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং নুরুল হাকিমের কাছ থেকে কিছু স্বর্ণ নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এএসএম তৌহিদ কবির বলেন, ‘অপহরণের খবর শুনেছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম