নবীনগরে আ. লীগ নেত্রীকে হত্যার ঘটনায় মামলা, আটক এক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১১:০৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:০১

bb ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) গভীর রাতে নিহতের ছোট ভাই আমীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ।  হত্যাকাণ্ডের পর গভীর রাতে নিহতের ছোটভাই আমীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর জাহাঙ্গীর নামে এক সিএনজিচালককে আটক করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের দশমৌজা বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে চারপাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন স্বপ্না আক্তার। পথে জিনদপুর-চারপাড়ার মাঝামাঝি স্থানে দুবৃত্তরা তার সিএনজি অটোরিকশা আটকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন- নবীনগরে মহিলা আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম