নিহত নোবিপ্রবি শিক্ষার্থী ফৌজিয়ার পরিবারকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা

নোয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ২১:৩৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২১:৪১

নিহত ফৌজিয়া মোসলেম সিলভি সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির (২১) পরিবারকে তিন লাখ টাকার আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত ফৌজিয়া স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ফৌজিয়ার পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি সভায় উত্থাপন করেন। পরে সেটা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

প্রসঙ্গত, নোবিপ্রবি ফার্মেসি বিভাগের ছাত্রী ফৌজিয়া রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ক্লাস শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ