পার্বত্য চুক্তির দুই দশক, চলছে উদযাপনের প্রস্তুতি

রাঙামাটি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১২:২৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১২:২৩

রাঙামাটি আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি। এ উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। সব আয়োজন সফল করতে জেলা প্রশাসন সোমবার (২৭ নভেম্বর) প্রস্তুতি সভাও করেছে।

কর্মসূচির প্রথম দিন ৩০ নভেম্বর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন ১ ডিসেম্বর স্থানীয় ও ঢাকা থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় দিন ২ ডিসেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হবে। ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয়, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদসহ অন্যান্য দফতর সহযোগিতা করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেল ‘দেশ টিভি’তে সরাসরি সম্প্রচার করা হবে বলেও সভায় জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন)আব্দুল মান্নান ইলিয়াস। আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জোন কমান্ডার রেদুয়ানুল ইসলাম, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের