রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত তিন লাখ বাংলাদেশিকে সহায়তা দেবে আইওএম

কক্সবাজার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪

রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত তিন লাখ বাংলাদেশিকে সহায়তা দেবে আইওএম রোহিঙ্গা প্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত তিন লাখ বাংলাদেশিকে মানবিক সহায়তা দেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন (আইএসসিজি) গ্রুপের সিনিয়র কোঅর্ডিনেটর জুলি বেলেনজার।
এ সময় তিনি আরও বলেন, ‘২৫ আগস্টের পর ছয় লাখ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের কারণে ক্ষতিগ্রস্ত বনায়ন এবং সামগ্রিক পরিবেশের উন্নয়নেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওগুলোর প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনজিও প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে প্রবেশ করা নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করছেন তারা। বাংলাদেশ সরকার যতদিন চাইবে ততদিন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বিদেশি এনজিওগুলো। তাছাড়া স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণকেও মানবিক সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের