চট্টগ্রামে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৭, ০৭:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৭:০৭

চট্টগ্রাম চট্টগ্রামের তিনটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৭০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সারাদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার পাঁচজন হলো - হুসেইন আহমদ (৩৩), ইমাম হোসাইন (২৭), মোহাম্মদ বশর (৩৫), মোহাম্মদ মনির (৩২) ও মংনু তঞ্চঙ্গ্যা।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতার পাঁচজনের মধ্যে মধ্যে হুসেইন ও ইমামকে ভোরে নগরীর পাথরঘাটা ইকবাল রোড থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মনিরকে আড়াই হাজার পিস ইয়াবাসহ কোতোয়ালী থানাধীন আব্দুর রহমান সড়কের ক্রাউন হোটেলের সামনে থেকে এবং বশরকে দুই হাজার ৩০০পিস ইয়াবাসহ সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন মংনু তঞ্চঙ্গ্যাকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ হালিশহর থানাধীন ডিটি রোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের নামে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের