মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মৃত্যুতে নাসিরনগরে শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:২৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

ছায়েদুল হক (ফাইল ছবি) ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া-১) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার নির্বাচনি এলাকা নাসিরনগরে তৈরি হয়েছে বেদনাতুর পরিবেশ। শনিবার (১৬ ডিসেম্বর) তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন পূর্বভাগ ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সুজিত চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোহাম্মদ ছায়েদুল হক ছিলেন নাসিরনগরের মাটি ও মানুষের নেতা। তার মৃত্যুতে পুরো নাসিরনগরে বিরাজ করছে শোকের ছায়া। আমরা মনে করি, প্রবীণ এই রাজনীতিবিদের শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।’
আওয়ামী লীগের এই নেতা জানান, প্রাণিসম্পদমন্ত্রীর মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেছে। তার স্মরণে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচনার মাধ্যমে পরে কর্মসূচি নির্ধারণ করবেন বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘আমরা বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল ৯টার দিকে মন্ত্রীর মৃ্ত্যুর খবর পেয়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রবীণ এক রাজনীতিবিদকে হারিয়েছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।’
জেলা আওয়ামী লীগের এই নেতা জানান, রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর ছায়েদুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নাসিরনগরে আনা হবে। সেখানে উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন। তার ভাগ্নে আব্দুর রহিম মাস্টার এ খবর নিশ্চিত করেন। শারীরিক অসুস্থতার কারণে প্রাণিসম্পদমন্ত্রী সেখানে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর মৃত্যুর খবর জানার পর থেকে তার নিজের গ্রাম পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগে সমবেদনা জানাতে জড়ো হন উপজেলা আওয়ামী লীগসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন- মন্ত্রী ছায়েদুল হক আর নেই


/এফএস/জেএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের