চট্টগ্রামে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণ, ভেঙে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জানুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৬:২৯

চট্টগ্রাম চট্টগ্রামের পৌর জহুর হকার্স মার্কেটের প্রবেশ মুখে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণ করায় তা ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার প্রথম শ্রমমন্ত্রী জহুর আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্মাণাধীন ভাস্কর্য তিনটি ভেঙে দেওয়া হয়।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান চালান। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই  শামসুল ইসলাম।

তবে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস দাবি করেন, ‘সিটি করপোরেশনের অনুমতি ছাড়া ফুটপাতে দেয়াল তৈরি করায় হকার্স মার্কেটের সামনে নালার ওপর নির্মিত একটি দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধু, জহুর আহমেদ চৌধুরী এবং মহিউদ্দিন চৌধুরীর কোনও মুর‌্যাল ছিল না। ওনাদের মুর‌্যালের সামান্যতম চিহ্নও দেয়ালে ছিল না।’

তিনি আরও বলেন, ‘ওনাদের (ব্যবসায়ীদের) বঙ্গবন্ধুর মুর‌্যাল বানানোর ইচ্ছা থাকলে সেটা আমরা জানতাম না।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম