ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ০৯:৫৪আপডেট : ২০ মে ২০২৪, ১০:৪৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার থেকে প্রাণের কোনও চিহ্ন পাওয়া  যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সোমবার (২০ মে) এ খবর জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

অবশ্য এখন পর্যন্ত ইরানি সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি খাড়া উপত্যকার অপর প্রান্তে অবস্থিত। 

এর আগে, ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানান, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে পরিস্থিতি ভালো নয়। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি।

পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন-

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৫:০৪
২০ মে ২০২৪, ০৯:৫৪
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল