মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৭:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:০৮

আটক কক্সবাজারের মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার পশ্চিম চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম (৩৫) ঘাতক স্বামী আহামদ আলীর দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে স্বামী। পরে কক্সবাজার সদর হাসপাতালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মনোয়ারার মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের