বেড়াল ছানার জন্য!

কুমিল্লা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১৮:২২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২৩:১১

উদ্ধার করা বিড়াল ছানা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গাছের মগডালে তিন দিন ধরে আটকে থাকা একটি বেড়াল ছানা উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গাছ থেকে বেড়াল ছানাটি উদ্ধার করা হয়।

কমিনিটি ক্লিনিককর্মী মো. শাহজাহান বারী ভূইয়া সুমন বলেন, ‘গাছের মগডালে বেড়াল ছানাটিকে দেখে মনে হচ্ছিল, সেটি নিচে নামতে পারছে না। পরে জানতে পারি, গত শুক্রবার কুকুরের তাড়া খেয়ে বেড়াল ছানাটি গাছে আশ্রয় নেয়। গত তিন দিন বিড়াল ছানাটি গাছেই ছিল,পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে তারা এসে বেড়াল ছানাটিকে উদ্ধার করে।’

মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তুষার হোসেন জানান, গাছটি যেমন চিকন তেমনি লম্বা। মাটি থেকে ১১০-১২০ ফুট উঁচু হবে। গাছ ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। ঝুঁকি নিয়ে বেড়াল ছানাটিকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম বলেন, ‘গত তিন দিন ধরে না খেয়ে থাকার কারণে বেড়াল ছানাটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া আর কোনও সমস্যা নেই।’

আরও পড়ুন: চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম