শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন : শেখ সেলিম

কুমিল্লা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন : শেখ সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হচ্ছে আর দলটির কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করছে। বিএনপি যদি ২০১৪ সালের মতো আবার কোনও অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কুমিল্লা টাউন হল মাঠে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, তিনি টাকা মারবেন, বিচার হতে পারবে না, পুলিশের ওপর আক্রমণ করবে, বিচার হতে পারবে না। এমন ব্যবস্থা বিশ্বের কোন দেশে আছে বলে প্রশ্ন তোলেন তিনি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশ একটি সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক। জিয়া যা করেছেন, এরশাদ এবং খালেদা জিয়াও তা-ই করেছেন। ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের পথ বন্ধ করে দেন।’ তিনি বলেন, ‘দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, কোনও অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, একই প্রক্রিয়ায় সংবিধান অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচন হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব ও নজিরবিহীন উন্নতি হয়েছে।’ অল্প সময়ের মধ্যে দেশকে এত উন্নয়ন এত অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা শেখ হাসিনার প্রশংসা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং দেশের উন্নয়ন-অগ্রগতির তথ্য প্রচারসহ তা জনসম্মুখে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে মজবুত করে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় এনে ২০৪১ সালে দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, দলের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।

/এইচআই/ আপ-এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের