লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ খালেদা জিয়ার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত  হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসায় হামলা চালানো হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালেদা জিয়ার রায় ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি মুখোমুখি হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির, সাংবাদিক রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ,ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, শাহীন, মুকুল, যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আপলু, মিঠু ও সজিবসহ ১০ জন আহত হন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় বিএনপি নেতারা আমার বাড়িতে আশ্রয় নিলে আওয়ামী লীগের লোকজন বাসায়ও হামলা চালায়।’

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন:
ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মী গুলিবিদ্ধ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী