বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

বান্দরবান বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বান্দরবানের রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের রাতাধিরি এলাকায় এ ঘটনা ঘটে।  সকাল পৌনে ১১টা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা ঘটে।  

বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেড মেজর মো. তৌহিদুল ইসলাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোয়াংঝড়ির তারাছা ইউনিয়নের রাতাঝিরি এলাকায় গতকাল রবিবার রাত  থেকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ আস্তানা গড়ার চেষ্টা করছিল। খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। তবে এ ঘটনায় কোনও  সেনা সদস্য আহত না হলেও সন্ত্রাসীদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, গহীন জঙ্গলে এ ঘটনা ঘটায় এলাকার সাধারণ জনগনের কোনও ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে যে তাদের কাছেও ভারী অস্ত্র ছিল। বর্তমানে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের