সেই সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১০

 

মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ (ফাইল ছবি) দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ মারা গেছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউসুফের ছোট ভাই মোহাম্মদ সেকান্দর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি অবিবাহিত ছিলেন।

সংসদ সদস্য থাকার পরও শেষ বয়সে এসে তিনি দীর্ঘদিন অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত ছিলেন। এ নিয়ে জানুয়ারি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি মুক্তিযোদ্ধা ইউসুফকে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ জানুয়ারি প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৯ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক জীবনে মুক্তিযোদ্ধা ইউসুফ প্রথমে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে সিপিবি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এ সংক্রান্ত আগের খবর:
প্রধানমন্ত্রীর নির্দেশের পর সাবেক এমপি মোহাম্মদ ইউসুফ চমেকে

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি