ব্রাহ্মণবাড়িয়ায় তক্ষকসহ গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩

গ্রেফতারের প্রতীকী ছবি ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার কোট্টাপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার রিপন চৌধুরী (৪৫) এবং একই উপজেলার ফতেপুর গ্রামের খাইরুল বাসার (৩০)।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্য একটি বিরল প্রজাতির তক্ষক ১০ লাখ টাকায় বেচাকেনা করছিল। এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম