কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন কোটা ব্যবস্থা সংস্কারের জন্য ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কুবি উপাচার্য বরাবর দুই সহস্রাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে যে ৫ দফা দাবি করা হয় সেগুলো হলো-  চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে শূণ্য পদে মেধায় নিয়োগ দেওয়া, কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা ও চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থান বিদ্যমান কোটা ব্যবস্থার কারণে কঠিন হয়ে যাচ্ছে। মানববন্ধনে অনতিবিলম্বে এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের