রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করবে যুক্তরাষ্ট্র: লিসা কার্টিস (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ১৪:৪২আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৫:০০

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে লিসা কার্টিস রোহিঙ্গা সংকট মোকাবিলায় এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে মন্তব্য করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করা হবে। রোহিঙ্গারা যাতে নিরাপদে ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারে সে লক্ষ্যেও কাজ করবে মার্কিন সরকার।’  

শনিবার (৩ মার্চ) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট ক্যাম্পে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস। এসময় তিনি কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ওপরও জোর দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেওয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উচ্ছসিত প্রশংসা করেন লিসা কার্টিস। মার্কিন টিমের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে বিশেষ নিরাপত্তা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় লিসা কার্টিসের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সীমান্তে রোহিঙ্গা পরিস্থিতির ওপরও নজর রাখছি।  সম্প্রতি সীমান্তে সেনা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার সামগ্রিক বিষয়েই আমরা নজর রাখছি। আমরা আশ্বস্ত করতে চাই, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আমরা কাজ করছি। রোহিঙ্গারা যাতে শুধু মিয়ানমারেই নয়, নিজেদের গ্রামগুলোতে ফিরতে পারে সেজন্যও আমরা দেশটির সরকারের সঙ্গে কাজ করবো। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে মিয়ানমার সরকার কী করছে আমরা তাও জানতে চাইবো।’   

মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও টেকনাফ উপজেলার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

 

/এএইচ/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের