নবীনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১০:৪৪আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১০:৪৪

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের হাওর ভাঙ্গা ব্রীজ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৪০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। সোমবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নবীনগর থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

নিহত ডাকাত সদস্য জাবেদ মিয়া কাইতলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে। 
ওসি ইমতিয়াজ আহমেদ জানান, নিহত জাবেদ মিয়া নবীনগর থানা পুলিশের তালিকাভুক্ত দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, ডাকাতিসহ ৯ মামলার আসামি। তাকে রবিবার রাত ৮টার দিকে গ্রেফতার করা হয়।পরে তাকে স্থানীয় শিবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  এক পর্যায়ে সে পুলিশের কাছে স্বীকার করে, কাইতলা হাওর ভাঙ্গা ব্রীজের নিচে তার ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র  লুকানো আছে। পরে  রাত ৪ টার দিকে হাওর ভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা জাবেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাত জাবেদ  ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় নবীনগর থানার ৩ উপ-পরিদর্শক এবং কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।  এ ঘটনায় ডাকাত দলের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি ৪টি রামদা উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় নবীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের