মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, শিক্ষক বরখাস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৬:৫৯ আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:১৩

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শাহিন আলম নভেল (৯) নামে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে মাদ্রাসা শিক্ষক মো.ফয়সাল। ভুক্তভোগী পরিবার জানায় পড়ালেখায় অমনোযোগী হওয়ার অভিযোগে দেখিয়ে শিশু নভেলের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ঘটনার পর গুরুতর আহত ছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিত শিশু নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুজিব উল্যা হাজী বাড়ির, প্রবাসী হাজী লিটনের ছেলে। সে আল মুঈন ইসলামি একাডেমির ৩য় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারিসহ শিশুর অভিভাবকরা ঘটনার বিচার ও প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুই পক্ষকে বুধবার দুপুরে তার কার্যালয়ে ডেকে নেন।পরে অভিযুক্ত শিক্ষক ঘটনার কথা স্বীকারসহ ক্ষমা চান। নির্যাতিত শিশুর বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও মো. নুরুজ্জামান ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

এর আগে মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীর আল মঈন ইসলামি একাডেমিতে এ ঘটনা ঘটে। শিশুর  পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন,‘থানায় অভিযোগ করে কোনও সহায়তা না পাওয়ায় আমরা ইউএনওর কাছে অভিযোগ করেছি।

এ ব্যাপারে আল মুঈন ইসলামি একাডেমির প্রধান ও মাদ্রাসা সুপার বশির আহম্মেদ ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক ফয়সালকে বরখাস্তসহ তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
প্রতি বছর প্রকৃতিপ্রেমীদের মেলা বসে পাহাড়ের দেশ লাদাখে
প্রতি বছর প্রকৃতিপ্রেমীদের মেলা বসে পাহাড়ের দেশ লাদাখে
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই