‘নারীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক শক্তি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০১৮, ১৭:১২আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:১২

নারী দিবস উপলক্ষে সিসিসি’র র‌্যালি

নারীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘সেবা খাতসহ দেশের সব ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বর্তমান সরকার আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারীকে সহায়ক শক্তি হিসেবে দেখছেন। সরকার বিভিন্ন সেক্টরে নারীদের কাজের সুযোগ ও পরিবেশ তৈরি করে দিচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নারীরাও পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন দেশ গঠনেও নেতৃত্ব দিচ্ছে।’ বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে এবং নারীর যথাযথ মূল্যায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অতীতের কোনও সরকার নারীর ক্ষমতায়নে এবং নারীর মূল্যায়নে এমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। প্রধানমন্ত্রী যতবার ক্ষমতায় এসেছেন ততবারই নারীর ক্ষমতায়নে নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন। সরকারি অনেক কার্যক্রমে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছে।’

এর আগে করপোরেশনের বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। নগরীর চেরাগী পাহাড় হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আবার করপোরেশন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন জেসি, আনজুমান আরা, ফারজান পারভীন, চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আকতারসহ চসিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সিলেটে মালনীছড়ায় চিতাবাঘ, ফেসবুকের ছবি রয়েল বেঙ্গল টাইগার!

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের