নাসিরনগরে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৮:১৯আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:২৯

প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নাসিরনগরে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সবার সহযোগিতার প্রয়োজন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় উপ-নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ১ হাজার ১৬৬ জনকে নির্দেশনামূলক প্রশিক্ষণ দিচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭৪টি ভোট কেন্দ্রে। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭২৮জন পোলিং অফিসার। এসব কর্মকর্তাকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের