বিয়ে নয়, শেষ বিদায়ের অনুষ্ঠান পলাশের বাড়িতে

রফিকুল ইসলাম, ফেনী
২০ মার্চ ২০১৮, ১৫:১৬আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২১

ফেনীতে পলাশের জানাজা নেপাল থেকে ফিরলে ছেলেকে বিয়ে করানোর পরিকল্পনা ছিল পরিবারের। মেয়েও দেখে রেখেছিলেন। তবে সেই বিয়ের উৎসব আর হলো না। সবাইকে যোগ দিতে হলো শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মতিউর রহমান পলাশের লাশ গ্রামের বাড়ি পৌঁছার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী বাড়িতে সমবেত হন। চোখের পানিতে পলাশকে বিদায় জানান তারা।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০টায় পলাশের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ফেনীর সোনাগাজি উপজেলার বাগাদানা ইউনিয়ন পরিষদের আড়িয়াল খিল গ্রামে। জানাজার নামাজে অংশ নেন স্থানীয় উপজেলা প্রশাসন, প্রতিনিধিসহ এলাকাবাসী। এই সময় নিহতের  স্বজন, সুহৃদদের কান্নায় জানাজাস্থলে এক হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়। জানাজা শেষে আড়িয়াল খিল গ্রামে পারিবারিক কবরস্থানে পলাশকে দাফন করা হয়েছে। ফেনীতে পলাশের জানাজা

এর আগে বুধবার ভোরে পলাশের লাশ তার বাড়িতে পৌঁছায়। স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। স্থানীয় চেয়ারম্যান ইসাক খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেপাল থেকে দেশে ফিরলে পলাশকে বিয়ে করানোর পরিকল্পনা ছিল তার পরিবারের। এই জন্য মেয়েও দেখে রেখেছিলেন তারা। বিয়েতে যোগ দিয়ে উৎসব করার কথা ছিল স্বজনদের। কিন্তু এখন সবাই এসেছে তাকে চিরবিদায় জানাতে। তাকে কবরে শোয়াতে। বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।’

পলাশের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা নূরজাহান বেগম ছেলের শোকে কাতর। নামাজ পড়ছেন আর মোনাজাতে হাত তুলে শুধুই কাঁদছেন। মতিউর রহমান পলাশ

পলাশ ঢাকায় রানার অটোমোবাইলস কোম্পানিতে কাজ করতেন। অফিসের কাজেই তাকে নেপালে পাঠানো হয়েছিল। ছয় ভাইবোনের মধ্যে পলাশ সবার ছোট। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে ঢাকায় রানার অটোমোবাইলসে চাকরি করতেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ চার ক্রু ও ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে কাঠমান্ডু পৌঁছে বিধ্বস্ত হয়। এই ঘটনায় ৪৯ জন মারা যান, যার মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহত হন ১০ বাংলাদেশি।

 

/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম