নেপালে বিমান দুর্ঘটনা: নোয়াখালীর ৩ জনের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১৫:৩৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:৩৭

নেপালে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একই পরিবারের তিন জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

নিহতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার কেশারখিল গ্রামের সাতানি ভূঁইয়া বাড়ীর মৃত আব্দুস সালেক এর ছেলে রফিক জামান রিমু ও রফিক জামানের স্ত্রী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)'এর সমন্বয়ক সানজিদা হক বিপাশা এবং তাদের ৭ বছর বয়সী একমাত্র ছেলে অনিরুদ্ধ।

নেপালে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জন এর আগে ভোর ৫টায় নিহতদের মৃতদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে সুজন এর সম্পাদক ডা. বদিউল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাদের জানাজার নামাজে অংশ নেন।  

উল্লেখ্য, নিহত রফিক জামান পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকার ধানমন্ডির কলাবাগানে বসবাস করতেন। রফিক জামান রিমু ও সানজিদা হক বিপাশা দু’জনই পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গেও যুক্ত ছিলেন তারা।

গত ১২ মার্চ চার ক্রু ও ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় এটি পাশের মাঠে পড়ে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯ জন। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক ২৬ জন। ২৩ জনের লাশ সোমবার দেশে আনা হয়েছে।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম